তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছ
তুমি সাত সাগরের ওপার হতে আমায় দেখেছ
আর মন ভ্রমরের কাজল পাখায় ছবি এঁকেছ
আমি ময়ুর পংখি নাও ভিড়িয়ে তোমায় দেখেছি
আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি
আগুন ঝরা ফাগুন যখন ছিল পলাশ বনে
তোমার কথাই ভেবেছিলেম আমি মনে মনে।
তোমার চোখে তাই তো খুশির পরাগ মেখেছি।(ওগো)
আমি ময়ুর পঙ্খী নাও ভিড়িয়ে তোমায় দেখেছি
আর প্রবাল দ্বীপের পান্না ভেবে চেয়ে থেকেছি
শুক্লা চাঁদের পঞ্চমীতে সাগর যখন দোলে
তোমার আশায় বসে ছিলেম বাতায়ন খুলে।
দখিন হাওয়ায় তাই তো তোমায় চিঠি লিখেছি। (আমি)।।
tumi sāt sāgrer opār hate āmāẏ dekhechh
ār man bhramrer kājal pākhāẏ chhabi em̐kechh
āmi maẏur paṁkhi nāo bhir̤iẏe tomāẏ dekhechhi
ār prabāl dbīper pānnā bhebe cheẏe thekechhi
āgun jharā phāgun yakhan chhil palāśh bane
tomār kathāi bhebechhilem āmi mane mane|
tomār chokhe tāi to khuśhir parāg mekhechhi|(ogo)
āmi maẏur paṅkhī nāo bhir̤iẏe tomāẏ dekhechhi
ār prabāl dbīper pānnā bhebe cheẏe thekechhi
śhuklā chām̐der pañchamīte sāgar yakhan dole
tomār āśhāẏ base chhilem bātāẏan khule|
dakhin hāoẏāẏ tāi to tomāẏ chiṭhi likhechhi| (āmi)||