শালুক শালুক ঝিলের জলে ভ্রমর বাউল দোলে
শালুক শালুক ঝিলের জলে ভ্রমর বাউল দোলে
দোদুল দোদুল মন ময়ুরী পেখম পেখম খোলে।
স্বপ্ন কাহনে রেখেছি ছোট্ট করে গন্ধ ছড়িয়ে
মুগ্ধ নয়নে খেলেছি লুকোচুরি লজ্জা জুড়িয়ে
তুমি কি তৃষা হয়ে এসেছ স্বপ্ন লয়ে।
গানেরই মহল মহল ছায়।।
দুষ্টু পাখিটি প্রেমের পিঞ্জিরাতে বন্দি হয়েছে
সপ্ত সুরেতে মনের অঙ্গিনাতে ঝর্না বয়েছে
তুমি কি সংগোপনে দিলে তো ছন্দ এনে।
আমারই লাজুক লাজুক পায়।।
śhāluk śhāluk jhiler jale bhramar bāul dole
dodul dodul man maẏurī pekham pekham khole|
sbapn kāhne rekhechhi chhoṭṭ kare gandh chhar̤iẏe
mugdh naẏane khelechhi lukochuri lajjā jur̤iẏe
tumi ki tṛṣhā haẏe esechh sbapn laẏe|
gānera̮i mahal mahal chhāẏ||
duṣhṭu pākhiṭi premer piñjirāte bandi haẏechhe
sapt surete maner aṅgināte jharnā baẏechhe
tumi ki saṁgopne dile to chhand ene|
āmāra̮i lājuk lājuk pāẏ||