Parimiti

পরিমিতি
Work
Year
Language

আমি অর্ধের চেয়ে বেশী, ভাঙ্গার চেয়ে ভালো
ছিন্নের তরে অন্ধের কালো
আমি শূন্য দিয়ে পূর্ণ হয়েছি
চূর্ণ হয়েও ধন্য রয়েছি
পণ্য অতি নগন্য, আমার তুল্য মূল্য স্বল্প

আমি মৃত তটিনীর ডাঙা ভাঙা কূল
বন্যতরুর ঘৃণ্য ছেঁড়া ফুল
আমি বাঁকা চোখের রুক্ষ আঁকা হাসি
দূর হতে কেউ আর বোলোনা ভালোবাসি।

আমি অল্প স্বল্প গল্প কথক
যুদ্ধে জিতেও আমি হারা অশোক
আমি তীর হলেও নিশানা আমার ব্যর্থ
বোকা আমি এটাই ধুর্ত

āmi ardher cheẏe beśhī, bhāṅgār cheẏe bhāleা
chhinner tare andher kāleা
āmi śhūny diẏe pūrṇ haẏechhi
chūrṇ haẏeo dhany raẏechhi
paṇy ti nagany, āmār tuly mūly sbalp

āmi mṛt taṭinīr ḍāṅā bhāṅā kūl
banyatrur ghṛṇy chhem̐r̤ā phul
āmi bām̐kā cheাkher rukṣh ām̐kā hāsi
dūr hate keu ār beাleাnā bhāleাbāsi|

āmi alp sbalp galp kathak
yuddhe jiteo āmi hārā śheাka
āmi tīr haleo niśhānā āmār byarth
beাkā āmi eṭāi dhurt