Nei

নেই
Work
Year
Language

এইতো সেদিন কল্পনাতে ছিলে তুমি
অলস অধর চুমি
আঁচলে ঢাকা মুখটা মোমের মত
হাতে রাঙা মেহেদী
দমকা হাওয়াতে উড়ে গেল ঐ আঁচল
সত্য অসত্যের মাঝে যা ছিল অগোচর

নেই কোন কল্পনা আজ তোমায় নিয়ে
নেই কোন প্রার্থনা আজ তোমায় চেয়ে
নেই কোন কামনা তোমায় সাজিয়ে
নেই কোন প্রেরণা তুমি কোথায় হারিয়ে

এইতো সেদিন রৌদ্রজ্বলা দুপুরে গোপন অভিসারে
স্পর্শ তোমার বৃষ্টি হয়ে ছুঁয়ে যেত
সময় চলত সুরে সুরে
হঠাৎ ঝড় এসে বদলে দিল সময়
নির্বাক বিস্ময়ে তুমি জানালে চিরবিদায়

eiteা sedin kalpanāte chhile tumi
alas adhar chumi
ām̐chle ḍhākā mukhṭā meাmer mat
hāte rāṅā mehedī
damkā hāoẏāte ur̤e gel ai ām̐chal
saty asatyer mājhe yā chhil geাchar

nei keাna kalpanā āj teাmāẏ niẏe
nei keাna prārthanā āj teাmāẏ cheẏe
nei keাna kāmnā teাmāẏ sājiẏe
nei keাna prerṇā tumi keাthāẏ hāriẏe

eiteা sedin raudrajbalā dupure geাpan abhisāre
sparśh teাmār bṛṣhṭi haẏe chhum̐ẏe yet
samaẏ chalat sure sure
haṭhāt jhar̤ ese badle dil samaẏ
nirbāk bismaẏe tumi jānāle chirabidāẏ