Bhulte paarbenaa

ভুলতে পারবেনা
Work
Year
Language

পায়ে পায়ে পথ চলা
কুয়াশায় ঢাকা এ শহরে
খয়েরী চাদরে জড়ানো আমি
আর জড়ানো শীতের আদরে

পায়ে পথ চলা মেঘে ঢাকা ভোরের আলোতে
যতদূর চোখ যায় নেই যে কেউ আর
আমি একা ভোরের আলোতে

শুকিয়ে যাওয়া পাতাগুলো
এই পায়ের চিহ্ন রেখে দেয়
তবে বেঁচে থাকা মানুষগুলো কেন
হৃদয়ের চিহ্ন মুছে দেয়?

ভুলতে তুমি পারবে না আমার এ গান
ভুলতে তুমি পারবে না এই ভোরের অভিমান
ভুলতে তুমি পারবে না সেই নিঃশর্ত উপহার
আমার প্রেম

লিখে যাই আজও তোমায় নিয়ে
শব্দ, গল্প আর কবিতা
তাকিয়ে থাকি আজও খয়েরী দেয়ালে
টাঙ্গানো যে তোমার ছবিটা

শর্ত ছিলোনা, শর্ত আজও নেই
নিঃশর্ত এ প্রেমে
অলিখিত আজও চাওয়া আমার
ভুলবে না তুমি আমাকে।

pāẏe pāẏe path chalā
kuẏāśhāẏ ḍhākā e śhahre
khaẏerī chādre jar̤āneা āmi
ār jar̤āneা śhīter ādre

pāẏe path chalā meghe ḍhākā bheাrer āleাte
yatdūr cheাkha yāẏ nei ye keu ār
āmi ekā bheাrer āleাte

śhukiẏe yāoẏā pātāguleা
ei pāẏer chihn rekhe deẏ
tabe bem̐che thākā mānuṣhguleা ken
hṛdaẏer chihn muchhe deẏ?

bhulte tumi pārbe nā āmār e gān
bhulte tumi pārbe nā ei bheাrer abhimān
bhulte tumi pārbe nā sei niḥśhart uphār
āmār prem

likhe yāi ājao teাmāẏ niẏe
śhabd, galp ār kabitā
tākiẏe thāki ājao khaẏerī deẏāle
ṭāṅgāneা ye teাmār chhabiṭā

śhart chhileাnā, śhart ājao nei
niḥśhart e preme
alikhit ājao chāoẏā āmār
bhulbe nā tumi āmāke|