আবার এলো যে সন্ধ্যা, শুধু দু’জনে
চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে।।
ঝাউবনে হাওয়াগুলো খেলছে
সাঁওতালি মেয়েগুলো চলছে
লাল লাল শাড়ীগুলো উড়ছে
তার সাথে মন মোর দুলছে।
ঐ দুর আকাশের প্রান্তে
সাত রঙা মেঘ গুলো উড়ছে।।
এই বুঝি বয়ে গেল সন্ধ্যা
ভেবে যায় কি জানি কি মনটা
পাখিগুলো নীড়ে ফিরে চলছে
গানে গানে কি যে কথা বলছে
ভাবি শুধু এখানেই থাকবো
ফিরে যেতে মন নাহি চাইছে।।
ābār elo ye sandhyā, śhudhu du’jane
chalo nā ghure āsi ajānāte
yekhāne nadī ese theme gechhe||
jhāubne hāoẏāgulo khelchhe
sām̐otāli meẏegulo chalchhe
lāl lāl śhār̤īgulo ur̤chhe
tār sāthe man mor dulchhe|
ai dur ākāśher prānte
sāt raṅā megh gulo ur̤chhe||
ei bujhi baẏe gel sandhyā
bhebe yāẏ ki jāni ki manṭā
pākhigulo nīr̤e phire chalchhe
gāne gāne ki ye kathā balchhe
bhābi śhudhu ekhānei thākbo
phire yete man nāhi chāichhe||