যিনি সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী।
যাঁর নানা রঙের রঙ্গ মোরা তাঁরি রসের রঙ্গী ॥
তাঁর বিপুল ছন্দে ছন্দে
মোরা যাই চলে আনন্দে,
তিনি যেমনি বাজান ভেরী মোদের তেমনি নাচের ভঙ্গি ॥
এই জন্ম-মরণ-খেলায়
মোরা মিলি তাঁরি মেলায়,
এই দুঃখসুখের জীবন মোদের তাঁরি খেলার অঙ্গী।
ওরে ডাকেন তিনি যবে
তাঁর জলদ-মন্দ্র রবে
ছুটি পথের কাঁটা পায়ে দ'লে সাগর গিরি লঙ্ঘি ॥
yini sakal kājer kājī morā tām̐ri kājer saṅgī|
yām̐r nānā raṅer raṅg morā tām̐ri raser raṅgī ||
tām̐r bipul chhande chhande
morā yāi chale ānande,
tini yemni bājān bherī moder temni nācher bhaṅgi ||
ei janm-maraṇ-khelāẏ
morā mili tām̐ri melāẏ,
ei duḥkhasukher jīban moder tām̐ri khelār aṅgī|
ore ḍāken tini yabe
tām̐r jalad-mandr rabe
chhuṭi pather kām̐ṭā pāẏe da'le sāgar giri laṅghi ||