যেয়ো না, যেয়ো না ফিরে,
দাঁড়াও বারেক, দাঁড়াও হৃদয়-আসনে॥
চঞ্চল সমীরসম ফিরিছ কেন কুসুমে কুসুমে, কাননে কাননে।
তোমায় ধরিতে চাহি, ধরিতে পারি নে, তুমি গঠিত যেন স্বপনে--
এসো হে, তোমারে বারেক দেখি ভরিয়ে আঁখি, ধরিয়া রাখি যতনে॥
প্রাণের মাঝে তোমারে ঢাকিব, ফুলের পাশে বাঁধিয়ে রাখিব--
তুমি দিবসনিশি রহিবে মিশি কোমল প্রেমশয়নে॥
যেয়ো না, যেয়ো
Work
Language
yeẏo nā, yeẏo nā phire,
dām̐r̤āo bārek, dām̐r̤āo hṛdaẏ-āsne||
chañchal samīrsam phirichh ken kusume kusume, kānne kānne|
tomāẏ dharite chāhi, dharite pāri ne, tumi gaṭhit yen sbapne--
eso he, tomāre bārek dekhi bhariẏe ām̐khi, dhariẏā rākhi yatne||
prāṇer mājhe tomāre ḍhākib, phuler pāśhe bām̐dhiẏe rākhib--
tumi dibasniśhi rahibe miśhi komal premaśhaẏane||