যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন
সেইখানে যে চরণ তোমার রাজে
সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে॥
যখন তোমায় প্রণাম করি আমি, প্রণাম আমার কোন্খানে যায় থামি,
তোমার চরণ যেথায় নামে অপমানের তলে
সেথায় আমার প্রণাম নামে না যে
সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে॥
অহংকার তো পায় না নাগাল যেথায় তুমি ফের
রিক্তভূষণ দীনদরিদ্র সাজে
সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে॥
ধনে মানে যেথায় আছে ভরি সেথায় তোমার সঙ্গ আশা করি,
সঙ্গী হয়ে আছ যেথায় সঙ্গিহীনের ঘরে
সেথায় আমার হৃদয় নামে না যে
সবার পিছে, সবার নীচে, সব-হারাদের মাঝে॥
yethāẏ thāke sabār adham dīner hate dīn
seikhāne ye charaṇ tomār rāje
sabār pichhe, sabār nīche, sab-hārāder mājhe||
yakhan tomāẏ praṇām kari āmi, praṇām āmār konkhāne yāẏ thāmi,
tomār charaṇ yethāẏ nāme apamāner tale
sethāẏ āmār praṇām nāme nā ye
sabār pichhe, sabār nīche, sab-hārāder mājhe||
ahaṁkār to pāẏ nā nāgāl yethāẏ tumi pher
riktabhūṣhaṇ dīnadaridr sāje
sabār pichhe, sabār nīche, sab-hārāder mājhe||
dhane māne yethāẏ āchhe bhari sethāẏ tomār saṅg āśhā kari,
saṅgī haẏe āchh yethāẏ saṅgihīner ghare
sethāẏ āmār hṛdaẏ nāme nā ye
sabār pichhe, sabār nīche, sab-hārāder mājhe||