যেতে যেতে চায় না যেতে, ফিরে ফিরে চায়--
সবাই মিলে পথে চলা হল আমার দায় ॥
দুয়ার ধরে দাঁড়িয়ে থাকে-- দেয় না সাড়া হাজার ডাকে--
বাঁধন এদের সাধনধন, ছিঁড়তে যে ভয় পায় ॥
আবেশভরে ধুলায় প'ড়ে কতই করে ছল,
যখন বেলা যাবে চলে ফেলবে আঁখিজল।
নাই ভরসা, নাই যে সাহস, চিত্ত অবশ, চরণ অলস--
লতার মতো জড়িয়ে ধরে আপন বেদনায় ॥
যেতে যেতে চায় না
Work
Language
yete yete chāẏ nā yete, phire phire chāẏ--
sabāi mile pathe chalā hal āmār dāẏ ||
duẏār dhare dām̐r̤iẏe thāke-- deẏ nā sār̤ā hājār ḍāke--
bām̐dhan eder sādhandhan, chhim̐r̤te ye bhaẏ pāẏ ||
ābeśhabhre dhulāẏ pa'r̤e kata̮i kare chhal,
yakhan belā yābe chale phelbe ām̐khijal|
nāi bharsā, nāi ye sāhas, chitt abaśh, charaṇ alas--
latār mato jar̤iẏe dhare āpan bedanāẏ ||