যেতে দাও যেতে দাও গেল যারা।
তুমি যেয়ো না, তুমি যেয়ো না,
আমার বাদলের গান হয় নি সারা ॥
কুটিরে কুটিরে বন্ধ দ্বার, নিভৃত রজনী অন্ধকার,
বনের অঞ্চল কাঁপে চঞ্চল-- অধীর সমীর তন্দ্রাহারা ॥
দীপ নিবেছে নিবুক নাকো, আঁধারে তব পরশ রাখো।
বাজুক কাঁকন তোমার হাতে আমার গানের তালের সাথে,
যেমন নদীর ছলোছলো জলে ঝরে ঝরোঝরো শ্রাবণধারা ॥
যেতে দাও যেতে
Work
Language
yete dāo yete dāo gel yārā|
tumi yeẏo nā, tumi yeẏo nā,
āmār bādler gān haẏ ni sārā ||
kuṭire kuṭire bandh dbār, nibhṛt rajnī andhakār,
baner añchal kām̐pe chañchal-- adhīr samīr tandrāhārā ||
dīp nibechhe nibuk nāko, ām̐dhāre tab paraśh rākho|
bājuk kām̐kan tomār hāte āmār gāner tāler sāthe,
yeman nadīr chhalochhlo jale jhare jharojhro śhrābaṇdhārā ||