যেন কোন্ ভুলের ঘোরে চাঁদ চলে যায় সরে সরে।
পাড়ি দেয় কালো নদী, আয় রজনী, দেখবি যদি--
কেমনে তুই রাখবি ধ'রে, দূরের বাঁশি ডাকল ওরে।
প্রহরগুলি বিলিয়ে দিয়ে সর্বনাশের সাধন কী এ।
মগ্ন হয়ে রইবে বসে মরণ-ফুলের মধুকোষে--
নতুন হয়ে আবার তোরে মিলবে বুঝি সুধায় ভ'রে॥
যেন কোন্ ভুলের ঘোরে
Work
Language
yen kon bhuler ghore chām̐d chale yāẏ sare sare|
pār̤i deẏ kālo nadī, āẏ rajnī, dekhbi yadi--
kemne tui rākhbi dha're, dūrer bām̐śhi ḍākal ore|
praharguli biliẏe diẏe sarbanāśher sādhan kī e|
magn haẏe ra̮ibe base maraṇ-phuler madhukoṣhe--
natun haẏe ābār tore milbe bujhi sudhāẏ bha're||