এই-যে তোমার প্রেম,ওগো হৃদয়হরণ,
এই-যে পাতায় আলো নাচে সোনার বরন॥
এই-যে মধুর আলসভরে মেঘ ভেসে যায় আকাশ-'পরে,
এই-যে বাতাস দেহে করে অমৃতক্ষরণ॥
প্রভাত-আলোর ধারায় আমার নয়ন ভেসেছে।
এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে।
তোমারি মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ থুয়েছে,
আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারি চরণ॥
যে তোমার
Work
Language
ei-ye tomār prem,ogo hṛdaẏahraṇ,
ei-ye pātāẏ ālo nāche sonār baran||
ei-ye madhur ālasabhre megh bhese yāẏ ākāśh-'pare,
ei-ye bātās dehe kare amṛtakṣharaṇ||
prabhāt-ālor dhārāẏ āmār naẏan bhesechhe|
ei tomāri premer bāṇī prāṇe esechhe|
tomāri mukh oi nuẏechhe, mukhe āmār chokh thuẏechhe,
āmār hṛdaẏ āj chhum̐ẏechhe tomāri charaṇ||