এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা--
এইখানেতে আঁধার-আলোয় স্বপন-মাঝে চরা ॥
এরই গোপন হৃদয় 'পরে ব্যথার স্বর্গ বিরাজ করে
দুঃখে-আলো-করা ॥
বিরহী তোর সেইখানে যে একলা বসে থাকে--
হৃদয় তাহার ক্ষণে ক্ষণে নামটি তোমার ডাকে।
দুঃখে যখন মিলন হবে আনন্দলোক মিলবে তবে
সুধায়-সুধায়-ভরা ॥
যে কালো মাটির বাসা
Work
Language
ei-ye kālo māṭir bāsā śhyāmal sukher dharā--
eikhānete ām̐dhār-āloẏ sbapan-mājhe charā ||
era̮i gopan hṛdaẏ 'pare byathār sbarg birāj kare
duḥkhe-ālo-karā ||
birhī tor seikhāne ye eklā base thāke--
hṛdaẏ tāhār kṣhaṇe kṣhaṇe nāmṭi tomār ḍāke|
duḥkhe yakhan milan habe ānandalok milbe tabe
sudhāẏ-sudhāẏ-bharā ||