যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ
আজ সে মেনে নিল আমার গানেরই বন্ধন ॥
আকাশে যার পরশ মিলায় শরতমেঘের ক্ষণিক লীলায়
আপন সুরে আজ শুনি তার নূপুরগুঞ্জন ॥
অলস দিনের হাওয়ায়
গন্ধখানি মেলে যেত গোপন আসা-যাওয়ায়।
আজ শরতের ছায়ানটে মোর রাগিণীর মিলন ঘটে,
সেই মিলনের তালে তালে বাজায় সে কঙ্কণ ॥
যে ছায়ারে ধরব
Work
Language
ye chhāẏāre dharab bale karechhilem paṇ
āj se mene nil āmār gānera̮i bandhan ||
ākāśhe yār paraśh milāẏ śharatamegher kṣhaṇik līlāẏ
āpan sure āj śhuni tār nūpuraguñjan ||
alas diner hāoẏāẏ
gandhakhāni mele yet gopan āsā-yāoẏāẏ|
āj śharter chhāẏānṭe mor rāgiṇīr milan ghaṭe,
sei milner tāle tāle bājāẏ se kaṅkaṇ ||