যে ভালোবাসুক সে ভালোবাসুক সজনি লো, আমরা কে !
দীনহীন এই হৃদয় মোদের কাছেও কি কেহ ডাকে ।।
তবে কেন বলো ভেবে মরি মোরা কে কাহারে ভালোবাসে !
আমাদের কিবা আসে যায় বলো কেবা কাঁদে কেবা হাসে !
আমাদের মন কেহই চাহে না, তবে মনখানি লুকানো থাক্—
প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্ ।।
যদি, সখী, কেহ ভুলে মনখানি লয় তুলে,
উলটি-পালটি ক্ষণেক ধরিয়া পরখ করিয়া দেখিতে চায়,
তখনি ধূলিতে ছুঁড়িয়া ফেলিবে নিদারুণ উপেখায়।
কাজ কী লো, মন লুকানো থাক্, প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্—
হাসিয়া খেলিয়া ভাবনা ভুলিয়া হরষে প্রমোদে মাতিয়া থাক্ ।।
ye bhālobāsuk se bhālobāsuk sajni lo, āmrā ke !
dīnhīn ei hṛdaẏ moder kāchheo ki keh ḍāke ||
tabe ken balo bhebe mari morā ke kāhāre bhālobāse !
āmāder kibā āse yāẏ balo kebā kām̐de kebā hāse !
āmāder man keha̮i chāhe nā, tabe mankhāni lukāno thāk—
prāṇer bhitre ḍhākiẏā rākh ||
yadi, sakhī, keh bhule mankhāni laẏ tule,
ulṭi-pālṭi kṣhaṇek dhariẏā parakh kariẏā dekhite chāẏ,
takhni dhūlite chhum̐r̤iẏā phelibe nidāruṇ upekhāẏ|
kāj kī lo, man lukāno thāk, prāṇer bhitre ḍhākiẏā rākh—
hāsiẏā kheliẏā bhābnā bhuliẏā harṣhe pramode mātiẏā thāk ||