যে আমি ওই ভেসে চলে কালের ঢেউয়ে আকাশতলে
ওরই পানে দেখছি আমি চেয়ে।
ধুলার সাথে, জলের সাথে, ফুলের সাথে, ফলের সাথে,
সবার সাথে চলছে ও যে ধেয়ে॥
ও যে সদাই বাইরে আছে, দুঃখে সুখে নিত্য নাচে--
ঢেউ দিয়ে যায়, দোলে যে ঢেউ খেয়ে।
একটু ক্ষয়ে ক্ষতি লাগে, একটু ঘায়ে ক্ষত জাগে--
ওরই পানে দেখছি আমি চেয়ে॥
যে আমি যায় কেঁদে হেসে তাল দিতেছে মৃদঙ্গে সে,
অন্য আমি উঠতেছি গান গেয়ে।
ও যে সচল ছবির মতো, আমি নীরব কবির মতো--
ওরই পানে দেখছি আমি চেয়ে।
এই-যে আমি ঐ আমি নই, আপন-মাঝে আপনি যে রই,
যাই নে ভেসে মরণধারা বেয়ে--
মুক্ত আমি তৃপ্ত আমি, শান্ত আমি, দীপ্ত আমি,
ওরই পানে দেখছি আমি চেয়ে॥
ye āmi oi bhese chale kāler ḍheuẏe ākāśhatle
ora̮i pāne dekhchhi āmi cheẏe|
dhulār sāthe, jaler sāthe, phuler sāthe, phaler sāthe,
sabār sāthe chalchhe o ye dheẏe||
o ye sadāi bāire āchhe, duḥkhe sukhe nity nāche--
ḍheu diẏe yāẏ, dole ye ḍheu kheẏe|
ekṭu kṣhaẏe kṣhati lāge, ekṭu ghāẏe kṣhat jāge--
ora̮i pāne dekhchhi āmi cheẏe||
ye āmi yāẏ kem̐de hese tāl ditechhe mṛdaṅge se,
any āmi uṭhtechhi gān geẏe|
o ye sachal chhabir mato, āmi nīrab kabir mato--
ora̮i pāne dekhchhi āmi cheẏe|
ei-ye āmi ai āmi na̮i, āpan-mājhe āpni ye ra̮i,
yāi ne bhese maraṇdhārā beẏe--
mukt āmi tṛpt āmi, śhānt āmi, dīpt āmi,
ora̮i pāne dekhchhi āmi cheẏe||