দিনের পরে দিন-যে গেল আঁধার ঘরে,
তোমার আসনখানি দেখে মন-যে কেমন করে।
ওগো বঁধু, ফুলের সাজি মঞ্জরীতে ভরল আজি--
ব্যথার হারে গাঁথব তারে, রাখব চরণ-'পরে॥
পায়ের ধ্বনি গণি গণি রাতের তারা জাগে।
উত্তরীয়ের হাওয়া এসে ফুলের বনে লাগে।
ফাগুনবেলার বুকের মাঝে পথ-চাওয়া সুর কেঁদে বাজে--
প্রাণের কথা ভাষা হারায় চোখের জলে ঝরে॥
যে
Work
Language
diner pare din-ye gel ām̐dhār ghare,
tomār āsankhāni dekhe man-ye keman kare|
ogo bam̐dhu, phuler sāji mañjarīte bharal āji--
byathār hāre gām̐thab tāre, rākhab charaṇ-'pare||
pāẏer dhbani gaṇi gaṇi rāter tārā jāge|
uttarīẏer hāoẏā ese phuler bane lāge|
phāgunabelār buker mājhe path-chāoẏā sur kem̐de bāje--
prāṇer kathā bhāṣhā hārāẏ chokher jale jhare||