যৌবনসরসীনীরে মিলনশতদল
কোন্ চঞ্চল বন্যায় টলোমল টলোমল॥
শরমরক্তরাগে তার গোপন স্বপ্ন জাগে,
তারি গন্ধকেশর-মাঝে
এক বিন্দু নয়নজল॥
ধীরে বও ধীরে বও, সমীরণ,
সবেদন পরশন।
শঙ্কিত চিত্ত মোর পাছে ভাঙে বৃন্তডোর--
তাই অকারণ করুণায় মোর আঁখি করে ছলোছল॥
yaubanasarasīnīre milanaśhatdal
kon chañchal banyāẏ ṭalomal ṭalomal||
śharamaraktarāge tār gopan sbapn jāge,
tāri gandhakeśhar-mājhe
ek bindu naẏanjal||
dhīre bao dhīre bao, samīraṇ,
sabedan parśhan|
śhaṅkit chitt mor pāchhe bhāṅe bṛntaḍor--
tāi akāraṇ karuṇāẏ mor ām̐khi kare chhalochhal||