Yatkhan tumi aamaay

যতখন তুমি আমায়
Work
Language

যতখন       তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে
ততখন       গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে ॥
যবে           শুভক্ষণে ডাক পড়ে সেই ভিতর-সভার মাঝে
এ গান        লাগবে বুঝি কাজে
তোমার       সুরের রঙের রঙিন নাটে ॥
তোমার       ফাগুনদিনের বকুল চাঁপা, শ্রাবণদিনের কেয়া,
                তাই দেখে তো শুনি তোমার কেমন যে তান দে'য়া।
আমি          উতল প্রাণে আকাশ-পানে হৃদয়খানি তুলি
বীণায়         বেঁধেছি গানগুলি
তোমার       সাঁঝ-সকালের সুরের ঠাটে ॥

yatkhan       tumi āmāẏ basiẏe rākh bāhir-bāṭe
tatkhan       gāner pare gān geẏe mor prahar kāṭe ||
yabe           śhubhakṣhaṇe ḍāk par̤e sei bhitar-sabhār mājhe
e gān        lāgbe bujhi kāje
tomār       surer raṅer raṅin nāṭe ||
tomār       phāgunadiner bakul chām̐pā, śhrābaṇadiner keẏā,
                tāi dekhe to śhuni tomār keman ye tān de'ẏā|
āmi          utal prāṇe ākāśh-pāne hṛdaẏakhāni tuli
bīṇāẏ         bem̐dhechhi gānguli
tomār       sām̐jh-sakāler surer ṭhāṭe ||