যতবার আলো জ্বালাতে চাই
নিবে যায় বারে বারে।
আমার জীবনে তোমার আসন
গভীর অন্ধকারে।
যে লতাটি আছে শুকায়েছে মূল
কুঁড়ি ধরে শুধু, নাহি ফোটে ফুল,
আমার জীবনে তব সেবা তাই
বেদনার উপহারে।
পূজাগৌরব পুণ্যবিভব
কিছু নাহি, নাহি লেশ,
এ তব পূজারী পরিয়া এসেছে
লজ্জার দীন বেশ।
উৎসবে তার আসে নাই কেহ,
বাজে নাই বাঁশি, সাজে নাই গেহ--
কাঁদিয়া তোমায় এনেছে ডাকিয়া
ভাঙা মন্দির -দ্বারে।
yatbār ālo jbālāte chāi
nibe yāẏ bāre bāre|
āmār jībne tomār āsan
gabhīr andhakāre|
ye latāṭi āchhe śhukāẏechhe mūl
kum̐r̤i dhare śhudhu, nāhi phoṭe phul,
āmār jībne tab sebā tāi
bednār uphāre|
pūjāgaurab puṇyabibhab
kichhu nāhi, nāhi leśh,
e tab pūjārī pariẏā esechhe
lajjār dīn beśh|
utsabe tār āse nāi keh,
bāje nāi bām̐śhi, sāje nāi geh--
kām̐diẏā tomāẏ enechhe ḍākiẏā
bhāṅā mandir -dbāre|