Yakhan tomaay aaghaat kari

যখন তোমায় আঘাত করি
Work
Language

যখন তোমায় আঘাত করি তখন চিনি।
শত্রু হয়ে দাঁড়াই যখন লও যে জিনি॥
এ প্রাণ যত নিজের তরে    তোমারি ধন হরণ করে
ততই শুধু তোমার কাছে হয় সে ঋণী॥
উজিয়ে যেতে চাই যতবার গর্বসুখে,
তোমার স্রোতের প্রবল পরশ পাই যে বুকে।
আলো যখন আলসভরে    নিবিয়ে ফেলি আপন ঘরে
লক্ষ তারা জ্বালায় তোমার নিশীথিনী॥

yakhan tomāẏ āghāt kari takhan chini|
śhatru haẏe dām̐r̤āi yakhan lao ye jini||
e prāṇ yat nijer tare    tomāri dhan haraṇ kare
tata̮i śhudhu tomār kāchhe haẏ se ṛṇī||
ujiẏe yete chāi yatbār garbasukhe,
tomār sroter prabal paraśh pāi ye buke|
ālo yakhan ālasabhre    nibiẏe pheli āpan ghare
lakṣh tārā jbālāẏ tomār niśhīthinī||