Yakhan theme yaay sab samgeet

যখন থেমে যায় সব সংগীত
Work
Language

যখন থেমে যায় সব সংগীত
যখন নেমে আসে নিরবতা
আমি শুনতে চাই প্রজাপতির চিৎকার
আমি জানতে চাই,
কে দিয়েছে কাকে কতটুকু ভালোবাসা?

যখন প্রবল বৃষ্টিতে বসে পাশাপাশি
এক জোড়া চড়ুঁই করে উষ্ণতা ভাগাভাগি
আমি দেখতে চাই আবেগের রংধনু
আমি জানতে চাই
কে দিয়েছে কাকে কতটুকু ভালোবাসা?

যখন ফুরিয়ে যায় সকল ব্যস্ততা,
যখন মনের আঙিনা শুধু স্মৃতিভরা
আমি পেতে চাই নতুন জীবন
আমি জানতে চাই
কে দিয়ছে কাকে কতটুকু ভালোবাসা?

যখন থেমে যায় সব সংগীত
যখন নেমে আসে নিরবতা
আমি শুনতে চাই প্রজাপতির চিৎকার
আমি জানতে চাই,
কে দিয়েছে কাকে কতটুকু ভালোবাসা?

yakhan theme yāẏ sab saṁgīt
yakhan neme āse nirabtā
āmi śhunte chāi prajāptir chitkār
āmi jānte chāi,
ke diẏechhe kāke katṭuku bhālobāsā?

yakhan prabal bṛṣhṭite base pāśhāpāśhi
ek jor̤ā char̤um̐i kare uṣhṇatā bhāgābhāgi
āmi dekhte chāi ābeger raṁdhnu
āmi jānte chāi
ke diẏechhe kāke katṭuku bhālobāsā?

yakhan phuriẏe yāẏ sakal byastatā,
yakhan maner āṅinā śhudhu smṛtibhrā
āmi pete chāi natun jīban
āmi jānte chāi
ke diẏachhe kāke katṭuku bhālobāsā?

yakhan theme yāẏ sab saṁgīt
yakhan neme āse nirabtā
āmi śhunte chāi prajāptir chitkār
āmi jānte chāi,
ke diẏechhe kāke katṭuku bhālobāsā?