(যখন) প্রেমের জ্বালায় অঙ্গ জ্বলে, জুড়াই জ্বালা গজলে।
ছাতা দিয়ে মারি খোঁচা যেন সুরের বগলে॥
সিঁড়ির ধারে পিঁড়ি পেতে বিড়ি বাঁধি হায় কলকাতায়,
মিলন আশার তামাক ঠাসি হায় বিরহের শাল পাতায়,
[‘‘আরে লুল্লু আট পয়সার বিড়ি কিনে লিস্রে হাঁ হাঁ”]
জালিম বিবির দিলের ছিপি (দাদা) খুলি সুরের ফজলে॥
কার্ফা তালে চার পা তুলে (হায়) ছুটাই তালের লাল ঘোড়া,
ভজুয়া নাত্নি ছুটে আসে হায় ফেলে দিয়ে হায় ঝালবড়া;
সুরে-তালে লাগে লড়াই যেন পাঠান মোগলে॥
যখন প্রেমের জ্বালায় অঙ্গ জ্বলে
Work
Language
(yakhan) premer jbālāẏ aṅg jbale, jur̤āi jbālā gajle|
chhātā diẏe māri kheাm̐chā yen surer bagle||
sim̐r̤ir dhāre pim̐r̤i pete bir̤i bām̐dhi hāẏ kalakātāẏ,
milan āśhār tāmāk ṭhāsi hāẏ birher śhāl pātāẏ,
[‘‘āre lullu āṭ paẏasār bir̤i kine lisre hām̐ hām̐”]
jālim bibir diler chhipi (dādā) khuli surer phajle||
kārphā tāle chār pā tule (hāẏ) chhuṭāi tāler lāl ghor̤ā,
bhajuẏā nātni chhuṭe āse hāẏ phele diẏe hāẏ jhālabr̤ā;
sure-tāle lāge lar̤āi yen pāṭhān mogle||