যখন দেখা দাও নি, রাধা, তখন বেজেছিল বাঁশি !
এখন চোখে চোখে চেয়ে সুর যে আমার গেল ভাসি !
তখন নানা তানের ছলে
ডাক ফিরেছে জলে স্থলে,
এখন আমার সকল কাঁদা রাধার রূপে উঠল হাসি ।।
যখন দেখা দাও নি রাধা
Work
Language
yakhan dekhā dāo ni, rādhā, takhan bejechhil bām̐śhi !
ekhan chokhe chokhe cheẏe sur ye āmār gel bhāsi !
takhan nānā tāner chhale
ḍāk phirechhe jale sthale,
ekhan āmār sakal kām̐dā rādhār rūpe uṭhal hāsi ||