Yadi tor daak shune

যদি তোর ডাক শুনে
Work
Language

যদি তোর   ডাক শুনে কেউ না আসে   তবে   একলা চলো রে।
একলা চলো,   একলা চলো,   একলা চলো,   একলা চলো রে ॥
যদি   কেউ কথা না কয়,   ওরে ওরে ও অভাগা,
যদি   সবাই থাকে মুখ ফিরায়ে   সবাই করে ভয়--
                   তবে   পরান খুলে
ও তুই   মুখ ফুটে তোর মনের কথা   একলা বলো রে ॥
যদি   সবাই ফিরে যায়,   ওরে ওরে ও অভাগা,
যদি   গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়--
                   তবে   পথের কাঁটা
ও তুই   রক্তমাখা চরণতলে   একলা দলো রে ॥
যদি   আলো না ধরে,   ওরে ওরে ও অভাগা,
যদি   ঝড়-বাদলে আঁধার রাতে   দুয়ার দেয় ঘরে--
                   তবে   বজ্রানলে
আপন   বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে   একলা জ্বলো রে ॥

yadi tor   ḍāk śhune keu nā āse   tabe   eklā chalo re|
eklā chalo,   eklā chalo,   eklā chalo,   eklā chalo re ||
yadi   keu kathā nā kaẏ,   ore ore o abhāgā,
yadi   sabāi thāke mukh phirāẏe   sabāi kare bhaẏ--
                   tabe   parān khule
o tui   mukh phuṭe tor maner kathā   eklā balo re ||
yadi   sabāi phire yāẏ,   ore ore o abhāgā,
yadi   gahan pathe yābār kāle keu phire nā chāẏ--
                   tabe   pather kām̐ṭā
o tui   raktamākhā charaṇatle   eklā dalo re ||
yadi   ālo nā dhare,   ore ore o abhāgā,
yadi   jhar̤-bādle ām̐dhār rāte   duẏār deẏ ghare--
                   tabe   bajrānle
āpan   buker pām̐jar jbāliẏe niẏe   eklā jbalo re ||