যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে
এই নব ফাল্গুনের দিনে-- জানি নে জানি নে॥
সে কি আমার কুঁড়ির কানে কবে কথা গানে গানে,
পরান তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে--
জানি নে, জানি নে॥
সে কি আপন রঙে ফুল রাঙাবে।
সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে।
ঘোমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার। ,
গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে--
জানি নে, জানি নে॥
yadi tāre nāi chini go se ki āmāẏ nebe chine
ei nab phālguner dine-- jāni ne jāni ne||
se ki āmār kum̐r̤ir kāne kabe kathā gāne gāne,
parān tāhār nebe kine ei nab phālguner dine--
jāni ne, jāni ne||
se ki āpan raṅe phul rāṅābe|
se ki marme ese ghum bhāṅābe|
ghomṭā āmār natun pātār haṭhāt dolā pābe ki tār| ,
gopan kathā nebe jine ei nab phālguner dine--
jāni ne, jāni ne||