যদি মিলে দেখা
তবে তারি সাথে
ছুটে যাব আমি
আর্তত্রাণে।
ভোগের আবেশ হতে
ঝাঁপ দিব যুদ্ধস্রোতে।
আজি মোর চঞ্চল রক্তের মাঝে
ঝননন ঝননন ঝঞ্ঝনা বাজে।
চিত্রাঙ্গদা রাজকুমারী
একাধারে মিলিত পুরুষ নারী॥
yadi mile dekhā
tabe tāri sāthe
chhuṭe yāb āmi
ārtatrāṇe|
bhoger ābeśh hate
jhām̐p dib yuddhasrote|
āji mor chañchal rakter mājhe
jhannan jhannan jhañjhanā bāje|
chitrāṅgadā rājakumārī
ekādhāre milit puruṣh nārī||