Yadi kaachhe daak

যদি কাছে ডাক
Year
Language

রক্ত যদি মেহেদী হয়
তবে আমার রক্তে
তোমার হাতে আল্পনা এঁকে দেব
মরণের সুরেও যদি, আমাকে খুঁজে পাও
তবে সেই সুর আমি,
তোমার বাসরে বাজিয়ে শোনাব
রক্ত যদি মেহেদী হয়

তোমাতে যদি সাগরের
হিংস্রতাও থাকে
কাগজের নৌকো হয়ে, ডুবে যাব তাতে
তোমাতে যদি চৈতীর খরতাও থাকে
মাটির মত চৌচির হয়ে থাকবো বেঁচে
যদি আগুন হও তবে
সেই আগুনে পতঙ্গের মত ঝাঁপ দেবো
রক্ত যদি মেহেদী হয়

যদি তোমার অনন্তে
তীব্র বিষ থাকে
করবো আকণ্ঠ পাণ
এক নিঃশ্বাসে

যদি তোমার অঙ্গে কলঙ্ক থাকে
ধুয়ে যাবে সবই আমার বিশ্বাসের স্রোতে
যদি একবার কাছে ডাক
হৃদয় উজাড় করে ভালবাসবো

রক্ত যদি মেহেদী হয়
তবে আমার রক্তে
তোমার হাতে আল্পনা এঁকে দেব
মরণের সুরেও যদি, আমাকে খুঁজে পাও
তবে সেই সুর আমি,
তোমার বাসরে বাজিয়ে শোনাব
রক্ত যদি মেহেদী হয়

rakt yadi mehedī haẏ
tabe āmār rakte
tomār hāte ālpanā em̐ke deb
marṇer sureo yadi, āmāke khum̐je pāo
tabe sei sur āmi,
tomār bāsre bājiẏe śhonāb
rakt yadi mehedī haẏ

tomāte yadi sāgrer
hiṁsratāo thāke
kāgjer nauko haẏe, ḍube yāb tāte
tomāte yadi chaitīr kharatāo thāke
māṭir mat chauchir haẏe thākbo bem̐che
yadi āgun hao tabe
sei āgune pataṅger mat jhām̐p debo
rakt yadi mehedī haẏ

yadi tomār anante
tībr biṣh thāke
karbo ākaṇṭh pāṇ
ek niḥśhbāse

yadi tomār aṅge kalaṅk thāke
dhuẏe yābe saba̮i āmār biśhbāser srote
yadi ekbār kāchhe ḍāk
hṛdaẏ ujār̤ kare bhālabāsbo

rakt yadi mehedī haẏ
tabe āmār rakte
tomār hāte ālpanā em̐ke deb
marṇer sureo yadi, āmāke khum̐je pāo
tabe sei sur āmi,
tomār bāsre bājiẏe śhonāb
rakt yadi mehedī haẏ