যদি জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু
যদি জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু
তবে বন্দী করা কোনো পাখির কাছে জেনে নিও
যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দু’টো
তবে জলে ডোবা কোনো পদ্মফুল দেখে নিও।।
প্রশ্ন করোনা আগ্নেয়গিরিকে
কেন সে ঘুমিয়ে আজ আছে
জবাব পাবে কি তার কাছে
তবু ডানা ভাঙা ভ্রমরকে হাতে ধরে তুলে তুমি রেখে দিও।।
গুনতে চেয়োনা আকাশের তারা
শেষ খুঁজে তার পাবে না
আমার ব্যথাও গোনা যাবে না
নয় আমাদের পরিচয় ভোরের কুয়াশা দিয়ে ঢেকে দিও।।
yadi jānte chāo tumi e byathā āmār katṭuku
tabe bandī karā kono pākhir kāchhe jene nio
yadi dekhte chāo āmār bhije yāoẏā chokh du’ṭo
tabe jale ḍobā kono padmaphul dekhe nio||
praśhn karonā āgneẏagirike
ken se ghumiẏe āj āchhe
jabāb pābe ki tār kāchhe
tabu ḍānā bhāṅā bhramarke hāte dhare tule tumi rekhe dio||
gunte cheẏonā ākāśher tārā
śheṣh khum̐je tār pābe nā
āmār byathāo gonā yābe nā
naẏ āmāder parichaẏ bhorer kuẏāśhā diẏe ḍheke dio||