যদি হল যাবার ক্ষণ
তবে যাও দিয়ে যাও শেষের পরশন।।
বারে বারে যেথায় আপন গানে স্বপন ভাসাই দূরের পানে
মাঝে মাঝে দেখে যেয়ো শূন্য বাতায়ন
সে মোর শূন্য বাতায়ন।।
বনের প্রান্তে ওই মালতীলতা
করুণ গন্ধে কয় কী গোপন কথা।
ওরই ডালে আজ শ্রাবণের পাখি স্মরণখানি আনবে না কি,
আজ-শ্রাবণের সজল ছায়ায় বিরহ মিলন
আমাদের বিরহ মিলন।।
yadi hal yābār kṣhaṇ
tabe yāo diẏe yāo śheṣher parśhan||
bāre bāre yethāẏ āpan gāne sbapan bhāsāi dūrer pāne
mājhe mājhe dekhe yeẏo śhūny bātāẏan
se mor śhūny bātāẏan||
baner prānte oi mālatīltā
karuṇ gandhe kaẏ kī gopan kathā|
ora̮i ḍāle āj śhrābṇer pākhi smaraṇkhāni ānbe nā ki,
āj-śhrābṇer sajal chhāẏāẏ birah milan
āmāder birah milan||