Yadi hal yaabaar

যদি হল যাবার
Work
Language

যদি হল যাবার ক্ষণ
          তবে   যাও দিয়ে যাও শেষের পরশন॥
বারে বারে যেথায় আপন গানে    স্বপন ভাসাই দূরের পানে
     মাঝে মাঝে দেখে যেয়ো শূন্য বাতায়ন--
          সে মোর   শূন্য বাতায়ন॥
              বনের প্রান্তে ওই মালতীলতা
          করুণ গন্ধে কয় কী গোপন কথা।
ওরই ডালে আজ শ্রাবণের পাখি    স্মরণখানি আনবে না কি,
     আজ-শ্রাবণের সজল ছায়ায় বিরহ মিলন--
          আমাদের    বিরহ মিলন॥

yadi hal yābār kṣhaṇ
          tabe   yāo diẏe yāo śheṣher parśhan||
bāre bāre yethāẏ āpan gāne    sbapan bhāsāi dūrer pāne
     mājhe mājhe dekhe yeẏo śhūny bātāẏan--
          se mor   śhūny bātāẏan||
              baner prānte oi mālatīltā
          karuṇ gandhe kaẏ kī gopan kathā|
ora̮i ḍāle āj śhrābṇer pākhi    smaraṇkhāni ānbe nā ki,
     āj-śhrābṇer sajal chhāẏāẏ birah milan--
          āmāder    birah milan||