যদি হই চরকাটা ঐ শাড়ীর ভাজে
যদি হই চরকাটা ঐ শাড়ীর ভাজে
দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে;
যদি হই কাকন তোমার ঐ হাতে
রিনিঝিনি বাজবো আমি দিনে রাতে
চেয়েও আমায় চাওনা যে
আহঃ তুমি যে কি কর
জালাতন করছো আমায় তুমি বড়
চাও কি তুমি ভুল হয়ে যাক সব কাজে
তোমার ঐ দুচোখে যে আমার মরন দেখেছি
না না না ও চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি
যদি হই কাজল তোমার ঐচোখে
আমারি চোখের বাহার দেখবে লোকে
ভয় কি বল হায় গো আমার লোক লাজে
yadi ha̮i charkāṭā ai śhār̤īr bhāje
duṣhṭu ye haẏ eman kāj to tāra̮i sāje;
yadi ha̮i kākan tomār ai hāte
rinijhini bājbo āmi dine rāte
cheẏeo āmāẏ chāonā ye
āhaḥ tumi ye ki kar
jālātan karchho āmāẏ tumi bar̤
chāo ki tumi bhul haẏe yāk sab kāje
tomār ai duchokhe ye āmār maran dekhechhi
nā nā nā o chokhete chokh miliẏe sbapn āmi em̐kechhi
yadi ha̮i kājal tomār aichokhe
āmāri chokher bāhār dekhbe loke
bhaẏ ki bal hāẏ go āmār lok lāje