যদি হায় জীবন পূরণ নাই হল মম তব অকৃপণ করে,
মন তবু জানে জানে--
চকিত ক্ষণিক আলোছায়া তব আলিপন আঁকিয়া যায়
ভাবনার প্রাঙ্গণে॥
বৈশাখের শীর্ণ নদী ভরা স্রোতের দান না পায় যদি
তবু সঙ্কুচিত তীরে তীরে
ক্ষীণ ধারায় পলাতক পরশখানি দিয়ে যায়,
পিয়াসি লয় তাহা ভাগ্য মানি॥
মম ভীরু বাসনার অঞ্জলিতে
যতটুকু পাই রয় উচ্ছলিতে।
দিবসের দৈন্যের সঞ্চয় যত
যত্নে ধরে রাখি,
সে যে রজনীর স্বপ্নের আয়োজন॥
yadi hāẏ jīban pūraṇ nāi hal mam tab akṛpaṇ kare,
man tabu jāne jāne--
chakit kṣhaṇik ālochhāẏā tab ālipan ām̐kiẏā yāẏ
bhābnār prāṅgaṇe||
baiśhākher śhīrṇ nadī bharā sroter dān nā pāẏ yadi
tabu saṅkuchit tīre tīre
kṣhīṇ dhārāẏ palātak paraśhkhāni diẏe yāẏ,
piẏāsi laẏ tāhā bhāgy māni||
mam bhīru bāsnār añjalite
yatṭuku pāi raẏ uchchhalite|
dibser dainyer sañchaẏ yat
yatne dhare rākhi,
se ye rajnīr sbapner āẏojan||