যদি এ আমার হৃদয়দুয়ার বন্ধ রহে গো কভু
দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেয়ো না প্রভু ॥
যদি কোনো দিন এ বীণার তারে তব প্রিয়নাম নাহি ঝঙ্কারে
দয়া ক'রে তবু রহিয়ো দাঁড়ায়ে, ফিরিয়া যেয়ো না প্রভু ॥
যদি কোনো দিন তোমার আহ্বানে সুপ্তি আমার চেতনা না মানে
বজ্রবেদনে জাগায়ো আমারে, ফিরিয়া যেয়ো না প্রভু।
যদি কোনো দিন তোমার আসনে আর-কাহারেও বসাই যতনে,
চিরদিবসের হে রাজা আমার, ফিরিয়া যেয়ো না প্রভু ॥
yadi e āmār hṛdaẏaduẏār bandh rahe go kabhu
dbār bheṅe tumi eso mor prāṇe, phiriẏā yeẏo nā prabhu ||
yadi kono din e bīṇār tāre tab priẏanām nāhi jhaṅkāre
daẏā ka're tabu rahiẏo dām̐r̤āẏe, phiriẏā yeẏo nā prabhu ||
yadi kono din tomār āhbāne supti āmār chetnā nā māne
bajrabedne jāgāẏo āmāre, phiriẏā yeẏo nā prabhu|
yadi kono din tomār āsne ār-kāhāreo basāi yatne,
chiradibser he rājā āmār, phiriẏā yeẏo nā prabhu ||