Yadi bhaabo

যদি ভাবো
Year
Language

যদি ভাবো, ভাবছি তোমায়
ঠোঁটের মাঝে আঙ্গুল রেখেছি
হাল্কা-হাওয়া, সন্ধ্যে বেলায়
জেনো শুধু আমি এসেছি,

উড়তে থাকা কাগজের কোণায়
সুতোর টানে কত গান বেঁধেছি
ঘুরতে থাকা এ হাওয়া শোনায়
তোমার যে গান আমি শুনেছি

রাতের আলোয় সাগর পাড়ে
তোমার স্মৃতি আঁকড়ে থেকেছি।

বন্ধ দরজার ও পাশে প্রদীপ জ্বেলে
কোন সুদুরের স্বপ্নে বিভোর হয়েছি
রোদ পড়ে রয় আমার চাদর জুড়ে
অন্ধ আবেগে তোমাতেই স্বর্গ দেখেছি

উড়তে থাকা কাগজের কোণায়
সুতোর টানে কত গান বেঁধেছি
ঘুরতে থাকা এ হাওয়া শোনায়
তোমার যে গান আমি শুনেছি

রাতের আলোয় সাগর পাড়ে
পাথরের মত আমি ক্ষয়েছি……

yadi bhābo, bhābchhi tomāẏ
ṭhom̐ṭer mājhe āṅgul rekhechhi
hālkā-hāoẏā, sandhye belāẏ
jeno śhudhu āmi esechhi,

ur̤te thākā kāgjer koṇāẏ
sutor ṭāne kat gān bem̐dhechhi
ghurte thākā e hāoẏā śhonāẏ
tomār ye gān āmi śhunechhi

rāter āloẏ sāgar pār̤e
tomār smṛti ām̐kr̤e thekechhi|

bandh darjār o pāśhe pradīp jbele
kon sudurer sbapne bibhor haẏechhi
rod par̤e raẏ āmār chādar jur̤e
andh ābege tomātei sbarg dekhechhi

ur̤te thākā kāgjer koṇāẏ
sutor ṭāne kat gān bem̐dhechhi
ghurte thākā e hāoẏā śhonāẏ
tomār ye gān āmi śhunechhi

rāter āloẏ sāgar pār̤e
pāthrer mat āmi kṣhaẏechhi……