যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যাবেলায় তুমি করিবে প্রণাম,
তব দেবতার নাম নিতে ভুলিয়া বারেক প্রিয় নিও মোর নাম।।
একদা এমনি এক গোধূলি বেলা
যেতেছিলে মন্দির-পথে একেলা,
জানি না কাহার ভুল তোমার পূজার ফুল
আমি লইলাম –
সেই দেউলের পথ সেই ফুলেরই শপথ
প্রিয়, তুমি ভুলিলে হায় আমি ভুলিলাম।।
পথের দুঁধারে সেই কুসুম ফোটে – হায় এরা ভোলেনি,
বেঁধেছিলে তরু শাখে লতার যে ডোর হের আজো খোলেনি।
একদা যে নীল নভে উঠেছিল চাঁদ
ছিল অসীম আকাশ ভরা অনন্ত সাধ,
আজি অশ্রু-বাদল সেথা ঝরে অবিরাম।।
যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যাবেলায়
Work
Language
yabe tulasītalāẏ priẏ sandhyābelāẏ tumi karibe praṇām,
tab debtār nām nite bhuliẏā bārek priẏ nio mor nām||
ekdā emni ek godhūli belā
yetechhile mandir-pathe ekelā,
jāni nā kāhār bhul tomār pūjār phul
āmi la̮ilām –
sei deuler path sei phulera̮i śhapath
priẏ, tumi bhulile hāẏ āmi bhulilām||
pather dum̐dhāre sei kusum phoṭe – hāẏ erā bholeni,
bem̐dhechhile taru śhākhe latār ye ḍor her ājo kholeni|
ekdā ye nīl nabhe uṭhechhil chām̐d
chhil asīm ākāśh bharā anant sādh,
āji aśhru-bādal sethā jhare abirām||