যায় যদি যাক সাগরতীরে--
আবার আসুক, আসুক ফিরে।
রেখে দেব আসন পেতে
হৃদয়েতে।
পথের ধুলো ভিজিয়ে দেব
অশ্রুনীরে।
যায় যদি যাক শৈলশিরে--
আসুক ফিরে, আসুক ফিরে।
লুকিয়ে রব গিরিগুহায়,
ডাকব উহায়--
আমার স্বপন ওর জাগরণ
রইবে ঘিরে॥
yāẏ yadi yāk sāgartīre--
ābār āsuk, āsuk phire|
rekhe deb āsan pete
hṛdaẏete|
pather dhulo bhijiẏe deb
aśhrunīre|
yāẏ yadi yāk śhailśhire--
āsuk phire, āsuk phire|
lukiẏe rab giriguhāẏ,
ḍākab uhāẏ--
āmār sbapan or jāgraṇ
ra̮ibe ghire||