যায় নিয়ে যায় আমায় আপন গানের টানে
ঘর-ছাড়া কোন্ পথের পানে॥
নিত্যকালের গোপন কথা বিশ্বপ্রাণের ব্যাকুলতা
আমার বাঁশি দেয় এনে দেয় আমার কানে॥
মনে যে হয় আমার হৃদয় কুসুম হয়ে ফোটে,
আমার হিয়া উচ্ছলিয়া সাগরে ঢেউ ওঠে।
পরান আমার বাঁধন হারায় নিশীথরাতের তারায় তারায়,
আকাশ আমায় কয় কী-যে কয় কেউ বা জানে॥
যায় নিয়ে যায়
Work
Language
yāẏ niẏe yāẏ āmāẏ āpan gāner ṭāne
ghar-chhār̤ā kon pather pāne||
nityakāler gopan kathā biśhbaprāṇer byākultā
āmār bām̐śhi deẏ ene deẏ āmār kāne||
mane ye haẏ āmār hṛdaẏ kusum haẏe phoṭe,
āmār hiẏā uchchhaliẏā sāgre ḍheu oṭhe|
parān āmār bām̐dhan hārāẏ niśhītharāter tārāẏ tārāẏ,
ākāśh āmāẏ kaẏ kī-ye kaẏ keu bā jāne||