Yaay din, shraabandin

যায় দিন, শ্রাবণদিন
Work
Language

যায় দিন, শ্রাবণদিন যায়।
আঁধারিল মন মোর আশঙ্কায়,
মিলনের বৃথা প্রত্যাশায়   মায়াবিনী এই সন্ধ্যা ছলিছে॥
আসন্ন নির্জন রাতি,   হায়, মম পথ-চাওয়া বাতি
ব্যাকুলিছে শূন্যেরে কোন্‌ প্রশ্নে॥
দিকে দিকে কোথাও নাহি সাড়া,
ফিরে খ্যাপা হাওয়া গৃহছাড়া।
নিবিড়-তমিস্র-বিলুপ্ত-আশা   ব্যথিতা যামিনী খোঁজে ভাষা--
বৃষ্টিমুখরিত মর্মরছন্দে,   সিক্ত মালতীগন্ধে॥

yāẏ din, śhrābaṇdin yāẏ|
ām̐dhāril man mor āśhaṅkāẏ,
milner bṛthā pratyāśhāẏ   māẏābinī ei sandhyā chhalichhe||
āsann nirjan rāti,   hāẏ, mam path-chāoẏā bāti
byākulichhe śhūnyere kon‌ praśhne||
dike dike kothāo nāhi sār̤ā,
phire khyāpā hāoẏā gṛhchhār̤ā|
nibir̤-tamisr-bilupt-āśhā   byathitā yāminī khom̐je bhāṣhā--
bṛṣhṭimukhrit marmarachhande,   sikt mālatīgandhe||