Yaare nije tumi

যারে নিজে তুমি
Work
Language

যারে    নিজে তুমি ভাসিয়েছিলে দুঃখধারার ভরা স্রোতে
তারে   ডাক দিলে আজ কোন্‌ খেয়ালে
                   আবার তোমার ও পার হতে ॥
          শ্রাবণ-রাতে বাদল-ধারে উদাস ক'রে কাঁদাও যারে
          আবার তারে ফিরিয়ে আনো ফুল-ফোটানো ফাগুন-রাতে ॥
          এ পার হতে ও পার ক'রে    বাটে বাটে ঘোরাও মোরে।
          কুড়িয়ে আনা, ছড়িয়ে ফেলা,   এই কি তোমার একই খেলা--
          লাগাও ধাঁধা বারে বারে এই আঁধারে এই আলোতে ॥

yāre    nije tumi bhāsiẏechhile duḥkhadhārār bharā srote
tāre   ḍāk dile āj kon‌ kheẏāle
                   ābār tomār o pār hate ||
          śhrābaṇ-rāte bādal-dhāre udās ka're kām̐dāo yāre
          ābār tāre phiriẏe āno phul-phoṭāno phāgun-rāte ||
          e pār hate o pār ka're    bāṭe bāṭe ghorāo more|
          kur̤iẏe ānā, chhar̤iẏe phelā,   ei ki tomār eka̮i khelā--
          lāgāo dhām̐dhā bāre bāre ei ām̐dhāre ei ālote ||