যারা কাছে আছে তারা কাছে থাক্, তারা তো পারে না জানিতে--
তাহাদের চেয়ে তুমি কাছে আছ আমার হৃদয়খানিতে ॥
যারা কথা বলে তাহারা বলুক, আমি করিব না কারেও বিমুখ--
তারা নাহি জানে ভরা আছে প্রাণ তব অকথিত বাণীতে।
নীরবে নিয়ত রয়েছে আমার নীরব হৃদয়খানিতে ॥
তোমার লাগিয়া কারেও, হে প্রভু, পথ ছেড়ে দিতে বলিব না, কভু,
যত প্রেম আছে সব প্রেম মোরে তোমা-পানে রবে টানিতে--
সকলের প্রেমে রবে তব প্রেম আমার হৃদয়খানিতে।
সবার সহিতে তোমার বাঁধন হেরি যেন সদা এ মোর সাধন--
সবার সঙ্গ পারে যেন মনে তব আরাধনা আনিতে।
সবার মিলনে তোমার মিলন
জাগিবে হৃদয়খানিতে ॥
yārā kāchhe āchhe tārā kāchhe thāk, tārā to pāre nā jānite--
tāhāder cheẏe tumi kāchhe āchh āmār hṛdaẏakhānite ||
yārā kathā bale tāhārā baluk, āmi karib nā kāreo bimukh--
tārā nāhi jāne bharā āchhe prāṇ tab akthit bāṇīte|
nīrbe niẏat raẏechhe āmār nīrab hṛdaẏakhānite ||
tomār lāgiẏā kāreo, he prabhu, path chher̤e dite balib nā, kabhu,
yat prem āchhe sab prem more tomā-pāne rabe ṭānite--
sakler preme rabe tab prem āmār hṛdaẏakhānite|
sabār sahite tomār bām̐dhan heri yen sadā e mor sādhan--
sabār saṅg pāre yen mane tab ārādhnā ānite|
sabār milne tomār milan
jāgibe hṛdaẏakhānite ||