Yaar chhaayaa parechhe maner aayanaate

যার ছায়া পড়েছে মনের আয়নাতে
Year
Language

যার ছায়া পড়েছে মনের আয়নাতে
সে কি তুমি নও, ও গো তুমি নয়

হৃদয়ে আমার সুরের আবেশ।
ছড়িয়ে দিলে গো।।

তুমি কী গো ছবি হয়ে থাকবে
কখনও কী নাম ধরে ডাকবে।
তুমি মোর অন্তর, ছুয়ে ছুয়ে কেন যাও না
যদি ছবি নয় তবু কথা কও।।

চোখে চোখ বলিতে কী চাও গো
ভরা জলে ঢেউ কেন দাও গো।
মনচোর তুমি মোর, বল বল কিছু বল না
জানি ছবি নয়, শুধু ছবি নয়।।

yār chhāẏā par̤echhe maner āẏanāte
se ki tumi nao, o go tumi naẏ

hṛdaẏe āmār surer ābeśh|
chhar̤iẏe dile go||

tumi kī go chhabi haẏe thākbe
kakhanao kī nām dhare ḍākbe|
tumi mor antar, chhuẏe chhuẏe ken yāo nā
yadi chhabi naẏ tabu kathā kao||

chokhe chokh balite kī chāo go
bharā jale ḍheu ken dāo go|
manchor tumi mor, bal bal kichhu bal nā
jāni chhabi naẏ, śhudhu chhabi naẏ||