Yaaoyaar pather dhaare

যাওয়ার পথের ধারে
Work
Language

আসা-যাওয়ার পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন।
     যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজল যে বীন॥
     সুরগুলি তার নানা ভাগে    রেখে যাব পুষ্পরাগে,
     মীড়গুলি তার মেঘের রেখায় স্বর্ণলেখায় করব বিলীন॥
কিছু বা সে মিলনমালায় যুগলগলায় রইবে গাঁথা,
কিছু বা সে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা।
          কিছু বা কোন্‌ চৈত্রমাসে    বকুল-ঢাকা বনের ঘাসে
          মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন উদাসীন॥

āsā-yāoẏār pather dhāre gān geẏe mor keṭechhe din|
     yābār belāẏ deb kāre buker kāchhe bājal ye bīn||
     surguli tār nānā bhāge    rekhe yāb puṣhparāge,
     mīr̤guli tār megher rekhāẏ sbarṇalekhāẏ karab bilīn||
kichhu bā se milanamālāẏ yugalagalāẏ ra̮ibe gām̐thā,
kichhu bā se bhijiẏe debe dui chāhnir chokher pātā|
          kichhu bā kon‌ chaitramāse    bakul-ḍhākā baner ghāse
          maner kathār ṭukro āmār kur̤iẏe pābe kon udāsīn||