Yaaoyaar

যাওয়ার
Work
Language

এই আসা-যাওয়ার খেয়ার কূলে আমার বাড়ি।
কেউ বা আসে এ পারে, কেউ   পারের ঘাটে দেয় রে পাড়ি ॥
          পথিকেরা বাঁশি ভ'রে   যে সুর আনে সঙ্গে ক'রে
তাই যে আমার দিবানিশি   সকল পরান লয় রে কাড়ি ॥
          কার কথা যে জানায় তারা জানি নে তা,
          হেথা হতে কী নিয়ে বা যায় রে সেথা।
সুরের সাথে মিশিয়ে বাণী     দুই পারের এই কানাকানি,
          তাই শুনে যে উদাস হিয়া চায় রে যেতে বাসা ছাড়ি ॥

ei āsā-yāoẏār kheẏār kūle āmār bār̤i|
keu bā āse e pāre, keu   pārer ghāṭe deẏ re pār̤i ||
          pathikerā bām̐śhi bha're   ye sur āne saṅge ka're
tāi ye āmār dibāniśhi   sakal parān laẏ re kār̤i ||
          kār kathā ye jānāẏ tārā jāni ne tā,
          hethā hate kī niẏe bā yāẏ re sethā|
surer sāthe miśhiẏe bāṇī     dui pārer ei kānākāni,
          tāi śhune ye udās hiẏā chāẏ re yete bāsā chhār̤i ||