যাও যদি যাও তবে
তোমায় ফিরিতে হবে।
ব্যর্থ চোখের জলে
আমি লুটাব না ধূলিতলে,
বাতি নিবায়ে যাব না যাব না
মোর জীবনের উৎসবে।
মোর সাধনা ভীরু নহে,
শক্তি আমার হবে মুক্ত
দ্বার যদি রুদ্ধ রহে।
বিমুখ মুহূর্তেরে করি না ভয়--
হবে জয়, হবে জয়, হবে জয়,
দিনে দিনে হৃদয়ের গ্রন্থি তব
খুলিব প্রেমের গৌরবে॥
yāo yadi yāo tabe
tomāẏ phirite habe|
byarth chokher jale
āmi luṭāb nā dhūlitle,
bāti nibāẏe yāb nā yāb nā
mor jībner utsabe|
mor sādhnā bhīru nahe,
śhakti āmār habe mukt
dbār yadi ruddh rahe|
bimukh muhūrtere kari nā bhaẏ--
habe jaẏ, habe jaẏ, habe jaẏ,
dine dine hṛdaẏer granthi tab
khulib premer gaurbe||