যাও মেঘদূত, দিও প্রিয়ার হাতে
আমার বিরহ–লিপি লেখা কেয়া পাতে।।
আমার প্রিয়ার দিরঘ নিশাসে
থির হয়ে আছে মেঘ যে–দেশেরই আকাশে
আমার প্রিয়ার ম্লান মুখ হেরি’
ওঠে না চাঁদ আর যে–দেশে রাতে।।
পাইবে যে–দেশে কুন্তল–সুরভি বকুল ফুলে
আমার প্রিয়া কাঁদে এলায়ে কেশ সেই মেঘনা–কূলে।
স্বর্ণলতার সম যার ক্ষীণ করে
বারে বারে কঙ্কণ চুড়ি খুলে পড়ে
মুকুল’ বয়সে যথা বরষার ফুল–দল
বেদনায় মুরছিয়া আছে আঙিনাতে।।
যাও মেঘদূত দিও প্রিয়ার হাতে
Work
Language
yāo meghdūt, dio priẏār hāte
āmār birah–lipi lekhā keẏā pāte||
āmār priẏār diragh niśhāse
thir haẏe āchhe megh ye–deśhera̮i ākāśhe
āmār priẏār mlān mukh heri’
oṭhe nā chām̐d ār ye–deśhe rāte||
pāibe ye–deśhe kuntal–surbhi bakul phule
āmār priẏā kām̐de elāẏe keśh sei meghnā–kūle|
sbarṇaltār sam yār kṣhīṇ kare
bāre bāre kaṅkaṇ chur̤i khule par̤e
mukul’ baẏase yathā barṣhār phul–dal
bedanāẏ murachhiẏā āchhe āṅināte||