যাক ছিঁড়ে, যাক ছিঁড়ে যাক মিথ্যার জাল।
দুঃখের প্রসাদে এল আজি মুক্তির কাল॥
এই ভালো ওগো এই ভালো বিচ্ছেদবহ্নিশিখার আলো,
নিষ্ঠুর সত্য করুক বরদান--
ঘুচে যাক ছলনার অন্তরাল॥
যাও প্রিয়, যাও তুমি যাও জয়রথে--
বাধা দিব না পথে,
বিদায় নেবার আগে মন তব স্বপ্ন হতে যেন জাগে--
নির্মল হোক হোক সব জঞ্জাল॥
yāk chhim̐r̤e, yāk chhim̐r̤e yāk mithyār jāl|
duḥkher prasāde el āji muktir kāl||
ei bhālo ogo ei bhālo bichchhedabahniśhikhār ālo,
niṣhṭhur saty karuk bardān--
ghuche yāk chhalnār antarāl||
yāo priẏ, yāo tumi yāo jaẏarthe--
bādhā dib nā pathe,
bidāẏ nebār āge man tab sbapn hate yen jāge--
nirmal hok hok sab jañjāl||