Yaai yaai, chhere daao

যাই যাই, ছেড়ে দাও
Work
Language

যাই যাই, ছেড়ে দাও--স্রোতের মুখে ভেসে যাই।
যা হবার তা হবে আমার, ভেসেছি তো ভেসে যাই॥
ছিল যত সহিবার         সহেছি তো অনিবার--
এখন কিসের আশা আর।        ভেসেছি তো ভেসে যাই॥

yāi yāi, chher̤e dāo--sroter mukhe bhese yāi|
yā habār tā habe āmār, bhesechhi to bhese yāi||
chhil yat sahibār         sahechhi to anibār--
ekhan kiser āśhā ār|        bhesechhi to bhese yāi||