যাই গো চ'লে যাই না-দেখা লোকে
জানিতে চির অজানায়।
নিরুদ্দেশের পথে মানস-রথে স্বপন ঘুমে
মন যথা চ'লে যায়।।
সাগর-জলে পাতাল-তলে তিমিরে
অজানা মায়া আছে চিরদিন সে-দেশ ঘিরে-
মেঘলোক পারায়ে চাঁদের বুকে গ্রহ-তারায়।।
যাই হিমগিরি-চূড়াতে, মেরুর তুষারে,
আকাশের দ্বার খুলে' হেরিতে ঊষারে।
রামধনু ওঠে যথা পরীরা খেলে
যে-দেশ হইতে আসে এ জীবন, যেখানে হারায়।।
যাই গো চ'লে যাই না-দেখা লোকে
Work
Language
yāi go cha'le yāi nā-dekhā loke
jānite chir ajānāẏ|
niruddeśher pathe mānas-rathe sbapan ghume
man yathā cha'le yāẏ||
sāgar-jale pātāl-tale timire
ajānā māẏā āchhe chirdin se-deśh ghire-
meghlok pārāẏe chām̐der buke grah-tārāẏ||
yāi himgiri-chūr̤āte, merur tuṣhāre,
ākāśher dbār khule' herite ūṣhāre|
rāmadhnu oṭhe yathā parīrā khele
ye-deśh ha̮ite āse e jīban, yekhāne hārāẏ||